প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও গাজী রিনিউবেল এনার্জি কোম্পানি লিমিটেডের (জিআরইএল) মধ্যে ১৮৬টি সৌর সেচপাম্প স্থাপনের ব্যাপারে একটি চুক্তি হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় জিআরইএল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৩৪টি, কাহারোলে ৬টি, খানসামায় ৪টি, রংপুরের বদরগঞ্জে ৪২টি সৌর সেচপাম্প স্থাপন করবে এবং ৯টি ট্রাক্টর ও ৯টি ট্রেইলার কিনে কৃষকদের সহযোগিতা করবে। প্রকল্পের মোট ব্যয় ৪৯ কোটি ২৫ লাখ টাকা ধরা হয়েছে। এতে ইডকল মোট ১৭ কোটি ৮৯ লাখ টাকার ঋণ এবং ২৩ কোটি ৯১ লাখ টাকা অনুদান দেবে। বিজ্ঞপ্তি