গাজীপুরে এসবিএসি ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাজীপুরের মৌচাকে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৪৯তম শাখার কার্যক্রম গত সোমবার শুরু হয়েছে। ব্যাংকের পরিচালক এ জেড এম শফিউদ্দিন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী, ঋণ বিভাগের প্রধান মো. মামুনুর রশীদ মোল্লাসহ প্রধান কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি