প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ভোগড়া চৌরাস্তায় সম্প্রতি কেআইএল-হোন্ডার শো-রুম উদ্বোধন করেছেন কর্ণফুলী গ্রুপের পরিচালক রাইমা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাবের হোসেন চৌধুরী, এশিয়ান হোন্ডা মোটরের পরিচালক ও মহাব্যবস্থাপক হিরোয়াকি ফুনামি, ভারতের হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটারসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মিনোরু ক্যাতো, এইচএমএসআইয়ের ডিরেক্টর পারচেজ অনুপম মহিন্দ্র, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইয়ুইচিরো ইশি এবং কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মোজাম্মেল হক। পরে হোন্ডার প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি