গাজীপুরে গ্যাসসংযোগের উন্নতি করায় সরকারকে ডিসিসিআইয়ের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসসংযোগ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তবে দিনের বেলায় গ্যাসের চাপ ১০ পিএসআইজির বদলে চার থেকে পাঁচ পিএসআইজি লক্ষ করা যাচ্ছে।গ্যাস সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে কালিয়াকৈর-মির্জাপুর-কোনাবাড়ী ইন্ডাস্ট্রিয়াল ফোরাম বিষয়টি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ও সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরেন। জ্বালানি উপদেষ্টাকে এ বিষয়ে অবহিত করা হলে তিনি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই আবার গ্যাস সরবরাহ শুরু হয়। বিজ্ঞপ্তি।