গাজীপুরের শ্রীপুরে ট্রাস্ট ব্যাংকের বায়োগ্যাস পল্লি উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্রাস্ট-সুফলা বাংলাদেশ’ শীর্ষক সমন্বিত পল্লি প্যাকেজের উদ্বোধন করা হয়েছে। এর আওতায় শ্রীপুরকে ‘বায়োগ্যাসপল্লি’ হিসেবে ঘোষণা করা হয়।শ্রীপুরের ধলাদিয়া মাঠে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ট্রাস্ট ব্যাংকের এই প্যাকেজের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীপুরের সাংসদ রহমত আলী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, উপব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, এসএমই বিভাগের প্রধান রওশন জাদীদ, বাংলাদেশে যুক্তরাজ্যের সরকারি সংস্থা ডিএফআইডির প্রধান ক্রিস্টিনা মার্টিন, পল্লি-কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আবদুল ফাত্তাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে বায়োগ্যাস খাতে ৫৫ জন উদ্যোক্তার মধ্যে এক কোটি ৬০ লাখ টাকা এবং অন্যান্য এসএমই খাতে এক কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। গবাদিপশুর বর্জ্যকে প্রক্রিয়াকরণের মাধ্যমে গ্রামাঞ্চলে ঘরে ঘরে গ্যাস পৌঁছানো, চাষাবাদ ও মাছ চাষের জন্য জৈব সারের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং গ্রামভিত্তিক অন্যান্য ক্ষুদ্রশিল্পের সংযোগ সৃষ্টির মাধ্যমে ব্যাংকের বিনিয়োগকে উৎপাদনশীল খাতে ব্যবহারের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংকের সমন্বিত পল্লি এসএমই প্যাকেজ ‘ট্রাস্ট-সুফলা বাংলাদেশ’-এর প্রবর্তন করা হয়। আতিউর রহমান ক্ষুদ্র শিল্প ও কৃষিক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তির সমন্বিত প্রয়াস হাতে নেওয়ায় ট্রাস্ট ব্যাংকের ভূমিকাকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।