গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাকের সহায়ক পণ্য (গার্মেন্টস অ্যাকসেসরিজ) ও মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট (প্যাকেজিং) পণ্যের আন্তর্জাতিক মেলা গ্যাপেক্সপো-২০১৩ আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে।একই স্থানে গ্যাপেক্সপোর পাশাপাশি বস্ত্র (ফেব্রিকস) ও সুতা (ইয়ার্ন) নিয়ে আরও দুটি মেলার আয়োজন করা হয়েছে।আয়োজকেরা জানান, রপ্তানি বাণিজ্যের বহুমুখীকরণ ও সম্প্রসারণে এসব মেলা আয়োজন করা হয়েছে। এসব মেলায় ভারত, চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাই, থাইল্যান্ড, জাপান ও পাকিস্তান অংশ নিচ্ছে।চার দিনের এ মেলার আয়োজন করছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। মেলাটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।