গাড়ির ডিলারদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পুরস্কার বিতরণ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ‘হাই ফ্লাইয়ার বোনান্জা’ শীর্ষক প্রচার কার্যক্রমের পুরস্কার বিতরণ করা হয়েছে।গাড়ির ডিলারদের জন্য ছয় মাস ধরে ‘হাই ফ্লাইয়ার বোনান্জা’ শীর্ষক এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমের আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডে সরবরাহ করা প্রত্যেকটি সফল রেফারেলের জন্য রিওয়ার্ড পয়েন্ট অর্জন করেন অটো ডিলাররা। এর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী অটো ডিলারদের দেওয়া হয় লন্ডন, দুবাই, ব্যাংকক ও কাঠমান্ডু পথের দ্বিমুখী বিমান টিকিট।কার্যক্রমটিতে প্রথম স্থান অধিকার করেছে এইচএনএস অটোমোবাইলস লিমিটেড। এর স্বত্বাধিকারী শহীদুল ইসলামের হাতে পুরস্কার হিসেবে ঢাকা-লন্ডন-ঢাকা পথের বিমান টিকিট তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান সন্দ্বীপ বোস, সিকিউরড লেন্ডিংয়ের মহাব্যবস্থাপক তারেক রিয়াজ খান, বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন ও মহাসচিব মাহবুবুল হক চৌধুরী এবং দেশের শীর্ষস্থানীয় অটো ডিলারেরা। হাবিবুল্লাহ ডন এ উদ্যোগের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।