গিনেস বুকে নাম উঠেছে টাটা ন্যানোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টাটা মোটরসের সস্তা দামের গাড়ি ন্যানোর নাম উঠেছে গিনেস বুকে। একটি দেশে সবচেয়ে লম্বা পথ পাড়ি দেওয়ায় ন্যানোর এই বিশ্ব রেকর্ড হয়েছে। এ জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে ন্যানো সম্প্রতি বিশ্ব রেকর্ডের প্রশংসাপত্র পেয়েছে।শ্রীকারুণ্য সুব্রক্ষণ্যমের নেতৃত্বে একটি দল ন্যানোর এই দীর্ঘ পথ চলার রেকর্ড গড়েছে। দলটি ভারতের কন্যাকুমারী থেকে গত ২১ মার্চ যাত্রা শুরু করে গোটা ভারত ঘুরেছে, যা শেষ হয়েছে ৩০ মার্চ। এই সময়ে দলটি ভারতে মোট ১০ হাজার ২১৮ কিলোমিটার পথ চলার রেকর্ড করে। এতে তারা ভেঙে দেয় আগের রেকর্ডটি, যেটি ছিল আট হাজার ৪৬ কিলোমিটার দীর্ঘ।