গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেল মিডিয়াকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনারের স্বীকৃতি পেয়েছে। গুগল পার্টনারশিপ হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, ডিজিটাল পেশাজীবী কিংবা অনলাইন কনসালট্যান্টদের জন্য গুগলের একটি বিশেষ কর্মসূচি। এই পার্টনারশিপ অর্জনের ফলে মিডিয়াকম গুগলের প্রশিক্ষণ এবং গবেষণায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে। অনলাইন মার্কেটিং এজেন্সি হিসেবে যারা গুগলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, তারাই এই স্বীকৃতি লাভ করে। একদিকে গ্রাহকদের সন্তুষ্টি, অপরদিকে গুগলের মানদণ্ড অনুযায়ী কাজ করার কারণে মিডিয়াকম এই বিশেষ পার্টনারশিপের সুযোগ পেল। এখন থেকে মিডিয়াকম তাদের সব কার্যক্রমে এই ‘পার্টনারশিপ ব্যাজ’ ব্যবহার করতে পারবে। বিজ্ঞপ্তি।