গুচ্ছভিত্তিক এসএমই অর্থায়ন বৃদ্ধির পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ও মাঝাির শিল্পের (এসএমই) উন্নয়নে গুচ্ছ বা ক্লাস্টারভিত্তিক অর্থায়ন বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগের সঙ্গে গতকাল বুধবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এসএমই-প্রধানদের এক বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। খবর বাসসের৷
ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সারা দেশে সূচি, তাঁত, হালকা প্রকৌশল, শুঁটকি মাছ, লবণ, নকশি কাঁথা, জামদািন শাড়ি, কারুপণ্য, বাঁশ ও বেতশিল্প, মত্স্য প্রক্রিয়াকরণ, দুগ্ধ খামার, ফুল চাষসহ বিভিন্ন³শিল্পের জন্য ৫২ এবং এসএমই ফাউন্ডেশন ১৭৭টি গুচ্ছ চিহ্নিত করেছে। প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অন্তত একটি করে গুচ্ছে অর্থায়ন করার তাগিদ দেওয়া হয়।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারী বলেন, ‘বিশ্বব্যাপী এসএমই খাতের উন্নয়নের মডেল হলো গুচ্ছভিত্তিক এসএমই উন্নয়ন। এই মডেল অনুসরণ করে এসএমই উন্নয়নে আমরা সারা দেশে ইতিমধ্যে ৫২টি ক্লাস্টার চিহ্নিত করেছি। এখন এ সব ক্লাস্টারভিত্তিক এসএমই শিল্পের উন্নয়নে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে তাগিদ দেওয়া হয়েছে।’
মাছুম পাটোয়ারী আরও বলেন, সারা দেশে এসব ছোট-বড় ক্লাস্টারে ক্ষুদ্র ও মাঝাির উদ্যোক্তারা কাজ করছেন। এখানে অর্থায়নের মাধ্যমে সহজে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব। এতে শ্রমঘন এসব শিল্পে বিপুল কর্মসংস্থানও তৈরি হবে।
ইতিমধ্যে সরকাির ও বেসরকাির খাতের ২৭টি ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে গুচ্ছভিত্তিক এসএমই ঋণ বিতরণ শুরু করেছে। বাকি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ২১ হাজার ৫৩ কোটি টাকার এসএমই ঋণ বিতরণ করেছে। আর বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৮৮ হাজার ৫৩৭ কোটি টাকা।