গুজব, তারল্য ও আস্থার সংকটই প্রধান সমস্যা: এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান শেয়ার বাজারে গুজব, তারল্য ও আস্থার সংকটই প্রধান সমস্যা বলে মনে করছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আর এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষ এক মত পোষণ করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে এসইসি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এসব কথা জানান।সাইফুর রহমান বলেন, ‘বাজারের বর্তমান এই অবস্থা এক দিনে তৈরি হয়নি। সুতরাং এ অবস্থা থেকে উত্তরণ এক দিনেই সম্ভব নয়।’ তবে এ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, বর্তমানে শেয়ারের দাম অনেক নিচে নেমে এসেছে। এ অবস্থায় অনেকে বাজারে আসতে চাচ্ছেন। এ অবস্থায় এসইসিকে ক্ষেত্র তৈরি করতে হবে। তিনি আরও বলেন, ব্যাংকগুলোর সুদের হার বাড়ার ক্ষেত্রে সামঞ্জস্যতা প্রয়োজন। এসইসি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এ ব্যাপারে পদক্ষেপ নেবে।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মুহাম্মদ এ হাফিজ বলেন, বাজার নিয়ে সরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান কোনো মন্তব্য করতে চাইলে এসইসির সঙ্গে আলোচনা করে করা উচিত। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার জায়গা সৃষ্টি হবে। বাজারে স্থিতিশীলতা আনতে মার্চেন্ট ব্যাংকগুলো চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী বলেন, আজকের বৈঠকে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ, গণমাধ্যম নীতিমালা, আইপিও, প্লেসমেন্ট ও বাজারের গুজব নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, কোনো ধরনের গুজবের মাধ্যমে কেউ যাতে বাজারে প্রভাবিত করতে না পারে, সে ব্যাপারে এসইসিকে নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়া কোনো কোম্পানি তাদের ইপিএসের ক্ষেত্রে সত্যিকারের ঘোষণা দিচ্ছে কি না, সে ব্যাপারে দুই স্টক এক্সচেঞ্জ ও এসইসি খেয়াল রাখবে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল-মারুফ খান বলেন, বৈঠকে বিদেশি বিনিয়োগ বাংলাদেশের শেয়ারবাজারে আসার ব্যাপারে আলোচনা হয়েছে। এ ছাড়া ইনসাইডার ট্রেডিং, পরামর্শ সেবা, দুই স্টক এক্সচেঞ্জের সূচক ও গুজবের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, করপোরেট ঘোষণা বাজারে আসার ক্ষেত্রে এসইসির নজরদারি অব্যাহত রাখার ব্যাপারেও আলোচনা হয়।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি মো. নুরুল আমিন উপস্থিত