গুজব খতিয়ে দেখবে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে গুজব ছড়িয়ে জিবিবি পাওয়ার ও বেক্সিমকোর শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।বিএসইসি সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠন করা হয়। ওই আদেশে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২১ ধরা মোতাবেক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৫ নম্বর আইনের ১৭ক ধারা অনুযায়ী বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে বিএসইসির দুই পরিচালক প্রদীপ কুমার বসাক ও রাজিব আহমেদকে এই তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটিকে ১৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর বেক্সিমকোর প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬ টাকা, যা ১০ ডিসেম্বর কমে দাঁড়ায় ৫২ টাকায়। এর পর থেকে শেয়ার দাম একটানা বাড়তে থাকে। ২৬ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার দাম ৬৬ টাকায় উঠে যায়।