গুজব ছড়ানোয় ব্রোকারেজ হাউসের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল আজ সোমবার শেয়ারবাজার সম্পর্কিত একটি মামলার প্রথম রায় ঘোষণা করেছেন। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে গুজব ছড়ানোর দায়ে ব্রোকারেজ হাউসের সাবেক কর্মকর্তা মাহবুব সারওয়ারকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিচারিক কার্যক্রম শুরুর প্রায় দেড় মাসের মাথায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে মাহবুব সারওয়ারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে গত জুনে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রায়ে অভিযুক্তকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী হাসিবুর রহমান।