গুণী শিক্ষকদের সম্মাননা দিল ক্রাউন সিমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশজুড়ে ‘বিজনেস রিসার্চ অন ব্র্যান্ড ইকুইটি’ গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জের জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সম্প্রতি গুণী শিক্ষকদের সম্মাননা ও শিক্ষানবিশ শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ক্রাউন সিমেন্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস বখ্ত চৌধুরী। সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য দেন হবিগঞ্জ জেলায় ক্রাউন সিমেন্টের পরিবেশক মো. আবুল কাশেম শিবলু। বিজ্ঞপ্তি।