গুলশান এভিনিউতে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
আধুনিক ব্যাংকিংসেবা নিয়ে ঢাকার নর্থ গুলশানে ব্র্যাক ব্যাংকের একটি নতুন শাখার যাত্রা শুরু হয়েছে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার ১৬৬ গুলশান এভিনিউয়ে এ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী উপস্থিত ছিলেন। ফজলে হাসান আবেদ বলেন, ‘ব্র্যাক ব্যাংক দেশজুড়ে সব শাখায়ই সব ধরনের গ্রাহককে একই মানের আধুনিক সেবা দিয়ে যাচ্ছে। মোহাম্মদ এ (রুমী) আলী জানান, দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের রয়েছে ৭১টি শাখা, ৬০টি এসএমই বিক্রয় ও সেবাকেন্দ্র এবং ২০০টিরও বেশি এটিএম বুথ। সারা দেশে প্রায় ১০ লাখ গ্রাহককে এই ব্যাংক রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা দিয়ে যাচ্ছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এলাকার ক্রমবর্ধমান গ্রাহকের হারই আমাদের এখানে শাখা খোলার বিষয়ে উৎসাহিত করেছে। গ্রাহকদের চাহিদা পূরণে এগিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’ শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।