প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান ১ নম্বরে সম্প্রতি ট্রান্সকম ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ শোরুম মেসার্স স্মার্ট ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট ফেয়ারের স্বত্বাধিকারী মো. নাজমুল হাসান, ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের হেড অব বিজনেস ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাকিল চৌধুরী প্রমুখ। ক্রেতারা এখন শোরুমটি থেকে ট্রান্সটেক, স্যামসাং, হিটাচি, ফিলিপস, প্যানাসনিকসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ গৃহস্থালি পণ্যসামগ্রী কিনতে পারবেন। যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ১৬২১২ নম্বরে। বিজ্ঞপ্তি