গুলশান-২ বাজার ফরমালিনমুক্ত হবে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-২ কাঁচাবাজার আজ শুক্রবার ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে এ কাজ করা হবে।এফবিসিসিআই জানিয়েছে, বাজারটি ফরমালিনমুক্ত ঘোষণা করবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।এর আগে এফবিসিসিআইয়ের উদ্যোগে রাজধানীর তিনটি বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। ৯ নভেম্বর মহাখালী কাঁচাবাজার, ১ নভেম্বর শান্তিনগর কাঁচবাজার ও ১৯ সেপ্টেম্বর মালিবাগ বাজারকে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করা হয়।এফবিসিসিআই বলছে, গুলশান বাজারে ফরমালিন শনাক্তকারী যে যন্ত্রটি সরবরাহ করা হবে তার অর্থায়ন করেছে এক্সিম ব্যাংক।