গুলশানে ইউনিয়ন ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ৭২ গুলশান অ্যাভিনিউতে গতকাল সোমবার ইউনিয়ন ব্যাংক লিমিটেডের একটি শাখা উদ্বোধন করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, পরিচালকেরা, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ ছালেহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, গুলশান শাখার ব্যবস্থাপক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।