গুলশানে ইতালীয় কফি শপের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গুলশানে ইতালীয় কফি শপ ‘বারিস্তা লাভাতজা’র যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার এই কফি হাউসের উদ্বোধন করা হয়।কফি শপটির উদ্বোধন করেন বাংলাদেশে ইতালিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যাডমন্ডো ফ্যালকনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাডভাইজার আর এন নাইর ও দ্বিতীয় সচিব বলবীর সিং এবং বারিস্তা-এমআরপিএলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) তারাক ভট্টাচারিয়া উপস্থিত ছিলেন।কফি শপটির উদ্যোক্তা হচ্ছে স্থানীয় এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেড।অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে কফিপ্রেমিদের মধ্যে নতুন কফি পানের পরিপূর্ণ তৃপ্তি ছড়িয়ে দেওয়াই বারিস্তা লাভাতজার লক্ষ্য। বারিস্তা কফির তৈরি হয় রোস্টেড এরাবিকা বিনস দিয়ে। বিজ্ঞপ্তি।