গুলশানে ইবিএলের সার্বক্ষণিক কল সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গত বৃহস্পতিবার ঢাকার গুলশানে ‘ইবিএল কন্ট্যাক্ট সেন্টার’ নামে একটি কল সেন্টার চালু করেছে।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ইবিএল কন্ট্যাক্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, কার্ড বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী এবং জাহিদুল হক, ওমর এফ খন্দকার, জিয়াউল করিম ও ইরফান ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ইবিএল কন্ট্যাক্ট সেন্টার নম্বর হচ্ছে ৮৩৩২২৩২ অথবা ১৬২৩০। ব্যাংকের বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যৎ গ্রাহকেরা এসব নম্বরে টেলিফোন করে হিসাব, কার্ড, সেবাসংক্রান্ত বিভিন্ন তথ্য, কার্ড সক্রিয় করা ও হারানোর তথ্য, ইবিএলের শাখা ও এটিএমের অবস্থান তথ্য, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, তহবিল স্থানান্তর (শর্তসাপেক্ষে), বিল পরিশোধ, চেক বই ইত্যাদি সেবা লাভ করতে পারবেন। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা প্রদানের ব্যবস্থা থাকছে। বিজ্ঞপ্তি।