প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গুলশান অ্যাভিনিউয়ে এডিসন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘এডিসন লজিস্টিকস’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মাকসুদুর রহমান, এডিসন লজিস্টিকসের আর্থিক ও ক্রয়-বিষয়ক বিভাগের উপমহাব্যবস্থাপক ফায়েজ মো. কবির ও এডিসন লজিস্টিকসের মহাব্যবস্থাপক বিকাশ ব্রহ্মসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।