গুলশানে প্রধান শাখা উদ্বোধন করেছে এনআরবি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গুলশানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন সম্প্রতি এনআরবি ব্যাংকের প্রধান শাখার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহেমদ, ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমানসহ অন্যরা

সম্প্রতি এনআরবি ব্যাংক ঢাকার গুলশানে (এনবি টাওয়ার, ৪০/৭, নর্থ গুলশান অ্যাভিনিউ) প্রধান শাখার উদ্বোধন করা করেছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন শাখাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহেমদ, ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান এবং ব্যাংকের সিনিয়র কর্মকর্তাসহ অন্য অতিথিরা।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে আরও বেশি সংযুক্ত করা এবং উদ্যোক্তাদের সহযোগিতা করার প্রত্যয় নিয়ে এনআরবি ব্যাংক যাত্রা শুরু করেছে। এতে প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগ বাড়বে বলে আশা করছেন উদ্যোক্তারা। বিজ্ঞপ্তি।