গুলশানে বেঙ্গল মিটের ‘বুচার শপ’ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গুলশানের ঢালি সুপার শপে সম্প্রতি বেঙ্গল মিটের ‘বুচার শপ’ উদ্বোধন করা হয়েছে।এর উদ্বোধন করেন মৎস্য ও পশুসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন, মৎস্য ও পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী, বেঙ্গল মিটের ব্যবস্থাপনা পরিচালক মো. মাজহারুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়েইন গ্যাসকেল এবং বিশিষ্ট শিল্পোদ্যোক্তা কুতুবউদ্দিন আহমেদ ও ড. তৌফিক এম সেরাজ। বিজ্ঞপ্তি।