গুলশানে মার্কেন্টাইল ব্যাংকের শাখা নতুন ঠিকানায় স্থানান্তর
মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখা গত শনিবার পুরোনো ঠিকানা: [সিইএস (এ), ৫৪ (এ), গুলশান এভিনিউ, গুলশান মডেল টাউন, ঢাকা-১২১২] থেকে নতুন ঠিকানায় [হোসনা সেন্টার, স্যুট নং-১০৩-১০৯ (২য় তলা), ১০৬ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২] স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল জলিল নতুন ঠিকানায় ব্যাংকের গুলশান শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সেলিম, পরিচালক মো. আনোয়ারুল হক, এ এস এম ফিরোজ আলম, মো. নাসিরউদ্দিন চৌধুরী, মো. শাহাবউদ্দিন আলম, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান ও এম এ খান বেলাল। নতুন ঠিকানায় শাখা স্থানান্তরের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মো. আবদুল জলিল চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মণীন্দ্র কুমার নাথ ও চৌধুরী মোস্তাক আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। বিজ্ঞপ্তি।