গুলশানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান সাউথ এভিনিউতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুয জুম্মা প্রধান অতিথি হিসেবে সম্প্রতি এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মুখতার হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ভাইস চেয়ারম্যান আবদুল বারেক, সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা ও মো. তৌহিদুর রহমান এবং পরিচালকদের মধ্যে মোহাম্মদ হাসান, মো. সানাউল্লাহ সাহিদ, সৈয়দ নুরুল আরেফীন, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, আবদুল হালিম ও খন্দকার সাকিব আহমেদ উপস্থিত ছিলেন।সাজ্জাতুয জুম্মা বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।মোহাম্মদ সোলায়মান বলেন, শাহ্জালাল ব্যাংক সময়োপযোগী ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানসম্পন্ন ব্যাংকিং সার্ভিস প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিজ্ঞপ্তি।