গুলশানে সাউথইস্ট ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ঢাকার গুলশান শাখায় সম্প্রতি একটি এটিএম বুথ খোলা হয়েছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোফরান প্রধান অতিথি হিসেবে এটিএম বুথটির উদ্বোধন করেন।এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন, কোম্পানি সচিব মোহাম্মদ শাহজাহান, তথ্যপ্রযুক্তি ও কার্ড বিভাগের প্রধান এস এম মাঈনউদ্দিন চৌধুরী, গুলশান শাখার প্রধান এ কে এম নূরুল আলম, কার্ড বিভাগের অপারেশন ম্যানেজার মো. আবদুছ সবুর খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এটিএম বুথটি উদ্বোধনের ফলে গুলশান এলাকার গ্রাহকেরা এখান থেকে ২৪ ঘণ্টা এটিএম সুবিধা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।