গুলশানে সিটি ব্যাংক এনএর নতুন ভবন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সিটি ব্যাংক এনএর নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গুলশান ১ নম্বর সার্কেলের কাছে এই ভবন অবস্থিত।
নতুন ভবনটির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সফররত সিটি গ্রুপের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন বার্ড, বাংলাদেশের প্রধান কর্মকর্তা রাশেদ মাকসুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১৯৮৭ সালে প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে সিটি গ্রুপ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এরপর ১৯৯৫ সালে রাজধানীর মতিঝিলে প্রথম ব্যাংকের শাখা চালু হয়।
বর্তমানে সারা দেশে চারটি শাখা রয়েছে সিটি ব্যাংক এনএর।