গুলশানে ১১৮৮২৭ বর্গফুট বাণিজ্যিক ফ্লোর স্পেস ক্রয় করবে ঢাকা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ ঢাকার গুলশান মডেল টাউনে প্রতি বর্গফুট ২৩ হাজার টাকা দরে এক লাখ ১৮ হাজার ৮২৭ বর্গফুট (সম্ভাব্য) বাণিজ্যিক ফ্লোর স্পেস ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যার জমির পরিমাণ হবে ১৮ দশমিক ১৮ কাঠা (সম্ভাব্য)। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা ব্যাংকের ১৬৪তম পর্ষদ সভায় স্থায়ী সম্পদ ক্রয় করা-সংক্রান্ত এ সিদ্ধান্ত গৃহীত হয়।