প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় দুই দিনব্যাপী গৃহসজ্জা মেলা শুরু হবে আগামী শুক্রবার। ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’ শিরোনামে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে মেলাটি অনুষ্ঠিত হবে। এতে ফার্নিচার, লাইটিং, পেইন্ট, টাইলস, ফিটিংসসহ গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হবে। মেলাটি আয়োজনের ব্যাপারে ব্র্যাক ব্যাংক ও উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফিরোজ আহমেদ খান ও উইন্ডমিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাব্বির রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তি