গেইনার শূন্য ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ বুধবার ব্যাপক দরপতন হয়েছে। লেনদেনের এক পর্যায়ে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গেইনার শূন্য হয়ে পড়ে। অর্থাত্ সব শেয়ারেরই দাম কমে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দরপতনের মধ্য দিয়ে দিনের শুরু হয়। বেলা একটা পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২৬ পয়েন্ট পড়ে যায়। আর এই সময়ে ডিএসইতে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। যার মধ্যে ২৪৪টিরই দাম কমে যায় এবং অপরিবর্তিত থাকে চারটি প্রতিষ্ঠানের দাম। ঠিক এই সময়ে দাম বাড়ার ঘরটি শূন্য অর্থাত্ গেইনারহীন হয়ে পড়ে। তবে দিনের লেনদেন শেষে দাম বৃদ্ধির ওই জায়গায় চারটি কোম্পানি দখল করে নেয়। কোম্পানি চারটি হল ইস্টার্ন লুব্রিকেন্টস, রিলায়েন্স ইনস্যুরেন্স, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।