প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোদরেজ বাংলাদেশের পণ্য সম্ভারে নতুন সংযোজন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম হেয়ার কালারের মাল্টি অ্যাপ্লিকেশন প্যাক। রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্প্রতি এই প্যাকের উদ্বোধন করেন গোদরেজ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চন্দন পোলেকার। তিনি বলেন, এই প্যাক দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং চুলকে করে কোমল ও উজ্জ্বল। ঢাকা ও চট্টগ্রামের সুপার স্টোর ও সাধারণ স্টোরগুলোতে এটি পাওয়া যাচ্ছে, ন্যাচারাল ব্ল্যাক, বার্গেন্ডি, ডার্ক ব্রাউন, ন্যাচারাল ব্রাউন ও ব্ল্যাক ব্রাউনের পাঁচটি ভিন্ন শেডে। বিজ্ঞপ্তি