গোপালগঞ্জে ইউসিবির ১০৮তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১০৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসেবে গতকাল শনিবার নতুন এই শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে স্থানীয় শেখ মণি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমীন, ব্যাংকের উপব্যবস্থপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক শাহেদ জালাল চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গোপালগঞ্জের শাখা ব্যবস্থাপক মো. হাসান জাহিদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জাভেদ ইকবাল। শেখ ফজলুল করিম সেলিম গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে ইউসিবি গোপালগঞ্জবাসীর ব্যাংকিং চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।