গোপালগঞ্জে ইউসিবির ১০৮তম শাখার উদ্বোধন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১০৮তম শাখা গোপালগঞ্জের চৌরঙ্গীতে উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম আজ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের নতুন এই শাখার উদ্বোধন করেন।এ উপলক্ষে স্থানীয় শেখ মনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমীন ও ইউসিবিএর উপব্যবস্থাপনা পরিচালক শাহেদ জালাল চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম ব্যাংকের উন্নতি কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে ইউসিবি গোপালগঞ্জবাসীর ব্যাংকিং চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ইউসিবির ভাইস প্রেসিডেন্ট জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মির্জা মাহমুদ রফিকুর রহমান।