গোপালগঞ্জে ইপিবির উদ্যোগে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ীদের রপ্তানিতে উৎসাহিত করতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে গতকাল রোববার গোপালগঞ্জে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ। স্বাগত ভাষণ দেন সালাহউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমিন।ব্যুরোর উপপরিচালক মো. আবুল কালাম আজাদ সেমিনারের দ্বিতীয় পর্বে পাওয়ার পয়েন্টের মাধ্যমে রপ্তানি বাণিজ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জীন্নাত আলী সমাপনী বক্তব্য দেন।