গোপালগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ৬৩তম শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৬৩তম শাখা চালু করা হয়েছে। গতকাল রোববার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সরোয়ার। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, পরিচালনা পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল খান আবু রওশন মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপার মনির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।