গোবিন্দগঞ্জে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর সদরের হাইস্কুল মোড়ে একটি গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে।গতকাল মঙ্গলবার এর উদ্বোধন করেন গ্রামীণফোন সেন্টারের প্রধান ইফতেখার ইবনে জামান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গ্রামীণফোনের বগুড়া অঞ্চলের বিক্রয়প্রধান মো. তৌহিদুল ইসলাম, বগুড়ার জিপিসি অপারেশন ম্যানেজার সাকিব আহমদ চৌধুরী, রংপুরের এরিয়া ম্যানেজার মো. জহির রায়হান, গোবিন্দগঞ্জ গ্রামীণফোন সেন্টারের ফ্রান্চাইজি এ এস এম রবিউল হাসানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।