গোয়ালন্দে বিকেবির গ্রাহক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখা গতকাল বৃহস্পতিবার গ্রাহক সমাবেশ ও ইফতারের আয়োজন করেছে। শাখাটির ব্যবস্থাপক রাশেদ আফজালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক কামরুন্নাহার। এতে অন্যান্যের মধ্যে ব্যাংকের রাজবাড়ী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. হুমায়ুন খালিদ, প্রধান কার্যালয়ের এসপিও নূরে আলম সিদ্দীকী, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ব্যবসায়ী আলাউদ্দিন মৃধা, নজরুল ইসলাম মণ্ডল, আবদুল মতিন বক্তব্য দেন।