গোলাম ফারুক এসবিএসি ব্যাংকের নতুন এসএএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. গোলাম ফারুক
মো. গোলাম ফারুক

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন মো. গোলাম ফারুক। সম্প্রতি এ পদে নিয়োগ পান তিনি। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৪ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। বিজ্ঞপ্তি