প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড ২০১৭’-এ প্রাতিষ্ঠানিক পুরস্কার ক্যাটাগরিতে সামাজিকভাবে প্রাসঙ্গিক বিজ্ঞাপনী প্রচারণার স্বীকৃতি পেয়েছে বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর ‘মর্যাদায় গড়ি সমতা’ প্রচারের সফলতায় মাত্রাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। নারী-পুরুষের সমমর্যাদা নিয়ে কাজ করা মানুষের জন্য ফাউন্ডেশনের ‘মর্যাদায় গড়ি সমতা’ ক্যাম্পেইনটি ২০১৩ সাল থেকে বিজ্ঞাপনী সংস্থা মাত্রার সহযোগিতায় প্রচারকাজ করছে। বিজ্ঞপ্তি