প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী ১৮ জন শ্রমিকের ওয়ারিশদের গোষ্ঠীবিমার অর্থ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁদের হাতে অর্থের চেক তুলে দেন সংগঠনটির সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির। বিজিএমইএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য মালিকপক্ষকে বাধ্যতামূলকভাবে গোষ্ঠীবিমা করতে হয়। শ্রমিকেরা কর্মরত অবস্থায় মারা গেলে এ বিমার আওতায় আর্থিক সহায়তা পান। দেশের রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাঁদের বেশির ভাগ বিমার আওতায় আছেন। নিজস্ব প্রতিবেদক