গোয়ালন্দে ওয়ালটনের শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সায়র মার্কেটে পয়লা বৈশাখ বৃহস্পতিবার ওয়ালটনের একটি ডিলার শোরুম উদ্বোধন করা হয়েছে।শোরুমটির উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম। এ সময় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক মো. আবদুল কাদের, রাজবাড়ী জেলা সিপিবির সম্পাদক আবদুল আউয়াল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, পৌরসভার প্যানেল মেয়র আলাউদ্দিন মৃধা, কাউন্সিলর নাসির উদ্দিন, শাহজাহান শেখ এবং ইয়েস কেব্ল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন পণ্যের ডিলার গোলাম মাহাবুব রাব্বানী উপস্থিত ছিলেন।গোয়ালন্দ বাজারের এই ডিলার শোরুমে ওয়ালটন ব্র্যান্ডের সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যাবে।