গোয়ালন্দে বস্ত্র ও কারুপণ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে মাসব্যাপী বস্ত্র ও কারুপণ্য মেলা শুরু হয়েছে।
রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী গত রোববার সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন। গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, কামরুল
ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মেলা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব ইউনুস মোল্লা প্রমুখ।