গ্রামীণ উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওপেন’ শীর্ষক একটি পরীক্ষামূলক প্রকল্পের আওতায় গ্রামাঞ্চলের সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা, প্রশিক্ষণ ও পরামর্শসেবা প্রদান করা হবে।
প্রকল্পটি নিয়ে ঢাকার দৃক গ্যালারিতে গত বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রকল্প বাস্তবায়নে জড়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে টিম ইঞ্জিনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামিরা জুবেরি হিমিকা, টিন্ডার ক্যাপিটালের এমডি জেরি নিকলসন, দৃক পিকচার লাইব্রেরির এমডি ড. শহিদুল আলম এবং ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনারসের এমডি সুব্রত মিত্র উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের আওতায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে ২০০ জন গ্রামীণ উদ্যোক্তার আবেদন গ্রহণ করা হবে। বিস্তারিত জানা যাবে এই ফোন নম্বর ০১৭১৭৮৯৮২৪৩ ও www.bdopen.org ওয়েবসাইট থেকে। বিজ্ঞপ্তি।