গ্রামীণ এলাকাসহ সব পর্যায়ে দ্রুত বিদ্যুৎ পৌঁছানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভায় পল্লী বিদ্যুৎতায়ন বোডের্র সঙ্গে সমন্বয় করে গ্রামীণ এলাকাসহ সব পর্যায়ে দ্রুত বিদ্যুৎ পৌঁছানো এবং প্রিপেইড মিটার চালুর সুপারিশ করা হয়েছে।সংসদ ভবনে গতকাল বুধবার কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। এতে কমিটির সদস্য খান টিপু সুলতান, এস কে আবু বাকের, বজলুল হক ও আমিনা আহমেদ এবং অতিরিক্ত বিদ্যুৎ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের।সংসদীয় কমিটি সভায় বিদ্যুৎ, পারফরমেন্স বা কার্যক্রমে উৎকর্ষভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি চালু করার পাশাপাশি প্রতি তিন মাস অন্তর পারফরমেন্স অডিট সম্পন্ন করার সুপারিশ করে। এ ছাড়া পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে অডিট আপত্তিগুলোর দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পারফরমেন্স অডিট চালু করার সুপারিশ করে। এ ছাড়া প্রিপেইড মিটার চালু করার সুপারিশ করে কমিটি।