গ্রামীণ টেলিকম ট্রাস্টের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ টেলিকম ট্রাস্ট যশোরের দুই নবীন উদ্যোক্তা মো. ইমরান হোসেন ও নাছিমা খাতুনকে ব্যবসায়িক সাফল্যের জন্য পুরস্কৃত করেছে। ট্রাস্টের উদ্যোগে পরিচালিত নবীন উদ্যোক্তা প্রকল্পের আওতায় সম্প্রতি এ পুরস্কার দেওয়া হয়। স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নবীন উদ্যোক্তা প্রকল্পের টিম লিডার বা দলপ্রধান জয়ন্ত কুমার বসু, গ্রামীণ টেলিকম ট্রাস্টের কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, গ্রামীণ টেলিকম ট্রাস্ট ২০১৪ সালে যশোরে এ প্রকল্প চালু করে। বর্তমানে এটির সদস্যসংখ্যা ২২৪। এসব উদ্যোক্তা ২৬৭ জনের কর্মসংস্থান করেছেন। অনুষ্ঠানে পারভীন মাহমুদ বলেন, বেকারত্ব সমস্যার সমাধানের লক্ষ্যে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই প্রকল্প হাতে নিয়েছেন।
বিজ্ঞপ্তি