প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ ব্যাংকের গ্রাহকেরা এখন মোবাইল ফোনের মাধ্যমে ঋণের টাকা গ্রহণ, কিস্তি পরিশোধ ও সঞ্চয় জমা করতে পারবেন। এ ব্যাপারে শিওরক্যাশের সঙ্গে গ্রামীণ ব্যাংক সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে। এতে গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান ও শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাদাত খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার নাগ ও মহাব্যবস্থাপক বাবুল সাহা এবং শিওরক্যাশের প্রধান ব্যবসা কর্মকর্তা মো. আবু তালেবসহ উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি