গ্রামীণ যোগাযোগ উন্নয়নে দ্বিতীয় পর্যায়ের প্রকল্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নপুষ্ট এ প্রকল্পের আওতায় ২৬টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচ হাজার ২৫০ কিলোমিটার রাস্তার উন্নয়ন ও সংরক্ষণ করা হবে। দুই কোটি ২০ লাখ মানুষ এ প্রকল্প থেকে উপকৃত হবে।বিশ্বব্যাংক এ প্রকল্পের জন্য ৩০ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ করেছে। সংস্থাটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) বিনা সুদে এ ঋণ দিচ্ছে। সরকারকে ৪০ বছরে তা পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে প্রথম ১০ বছর ঋণ শোধ করতে হবে না। বরাদ্দ করা অর্থের বিপরীতে দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।বিশ্বব্যাংক ঢাকা অফিস থেকে গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রকল্পের আওতায় একটি সমন্বিত গ্রামীণ সড়ক যোগাযোগ নিরাপত্তা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়ন, তদারকি, অর্থায়ন, সম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনিক সুশাসন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেও কাজ করা হবে।