সারফারাজ আলী ও জাবির হোসেন নামে দুই বাংলাদেশি বিনিয়োগকারী বেসরকারি ইকুইটি বা ব্যক্তি মূলধন বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ সলিউশনসের সঙ্গে যুক্ত হয়েছেন। এ ব্যাপারে গ্রামীণ সলিউশনসের সঙ্গে সম্প্রতি তাঁদের একটি চুক্তি হয়েছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণ সলিউশনসের চেয়ারম্যান মুহম্মদ ইউনূস, পরিচালক মুহাম্মদ ইমদাদুল হক, শেখ আবদুদ্ দাইয়ান, নাজনীন সুলতানা, মো. আশরাফুল হাসান ও মো. ইমামুস সুলতান, শেয়ারহোল্ডার সারফারাজ আলী ও জাবির হোসেন এবং সিইও নায়লা চৌধুরী উপস্থিত ছিলেন। গ্রামীণ সলিউশনস এই বিনিয়োগকে দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিল্প খাতের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির প্রতি উদ্যোক্তাদের আস্থার প্রমাণ বলে মনে করে।এদিকে গ্রামীণ সলিউশনসে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন নায়লা চৌধুরী। যিনি এর আগে টেলিনর, রবি ও গ্রামীণফোনের শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছেন। বিজ্ঞপ্তি।