গ্রামীণ ১ ও গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১ ও গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে জানা যায়, মিউচুয়াল ফান্ড দুটি এসইসিকে না জানিয়ে লভ্যাংশ ঘোষণা করায় আজ লেনদেন শুরু হওয়ার আগেই ফান্ড দুটির লেনদেন স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, আজ গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১-এর ট্রাস্টি কমিটি ২৫ শতাংশ নগদ ও ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে। আর গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।