গ্রামীণফোন এক্সপ্রেস ডিজিটাল সেবা দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল জীবনধারার সঙ্গে গ্রাহকদের অভ্যস্ত করতে সারা দেশে এক হাজার ওয়ানস্টপ স্টোর বা বিক্রয় সেবাকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। এর মধ্যে ৭০০টির বেশি কেন্দ্র গতকাল বুধবার চালু হয়েছে। ‘গ্রামীণফোন এক্সপ্রেস’ নামের এসব কেন্দ্রে গ্রাহকদের স্মার্টফোন, ট্যাবসহ ডিজিটাল যন্ত্রপাতি, ইন্টারনেট ও অ্যাপ্লিকেশনের ব্যবহার শিখতে সহায়তা করা হবে। গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশজুড়ে গ্রাহকদের জন্য সুবিধাজনক স্থানে এসব ওয়ানস্টপ স্টোর থাকবে। সেখানে বিনা মূল্যে গ্রাহকদের সেবা দেওয়া হবে। গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায়েও কাজ করবে এসব ওয়ানস্টপ স্টোর।